1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

তারাগঞ্জে জ্বালানি সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর)

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয় এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে তারাগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাহুল হুসনা, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামীর আমির এস. এম. আলমগীর হোসেন, সেক্রেটারি মো: ইয়াকুব আলী,প্রভাষক আমিনুল ইসলাম, উপজেলার মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে। তাই কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষ বা কৃষকদের হয়রানি করা যাবে না। বিশেষ করে চলমান সেচ মৌসুমে কৃষকদের সেচকাজের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো ফিলিং স্টেশন কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল সরবরাহে অনিয়ম বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন বিষয়টি নিয়মিত তদারকি করবে বলেও জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!