বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ক্যানেলের পানিতে ডুবে সুবহান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুবহান দৌলতপুর এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শিশু সুবহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজার পর বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর থানাপাড়া এলাকার ডালিয়া ক্যানেলের পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সুবহানের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ক্যানেল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি)রুহুল আমিন জানান, বিষয়টি আমি এখনো অবগত নই।
ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।