1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
‎​লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত এক ছাত্রশিবির কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তার বাবা।

‎রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার টেপুরগাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

‎এ ঘটনায় পুলিশ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, ​সাকিবাল হাসান, সাকিবালে বাবা ফজলুল হক, সাইদ হোসেন, ​ফরিদুল ইসলাম ও​রাজিব হোসেন।
‎​
‎​স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে টেপুরগাড়ি এলাকায় তুচ্ছ একটি বিষয় নিয়ে ছাত্রশিবির কর্মীদের সাথে একদল দুর্বৃত্তের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে সাকিবাল হাসান ও রাজিব হোসেন নামে দুই শিবির কর্মী গুরুতর আহত হন। উপস্থিত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
‎​
‎​আহত সাকিবাল হাসানের বাবা ফজলুল হক খবর পেয়ে ছেলেকে দেখতে হাসপাতালে যান। অভিযোগ উঠেছে, সেখানে অবস্থানরত দুর্বৃত্তরা ফজলুল হককে চিনে ফেলে এবং তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর রাতেই পুলিশ তাকেসহ অন্যদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখায়। ভুক্তভোগীদের দাবি, কেবলমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণেই তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
‎​
‎​পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তাদের আটক করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft