1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা কার্যালয়ে বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য ডা. আব্দুর রহিম সরকার।

ডা. আব্দুর রহিম সরকার বলেন, গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ৫টি কেন্দ্রে বিএনপির নেতা কর্মীরা গোবিন্দগঞ্জে ৫টি ভোট কেন্দ্রে অবৈধভাবে সিল মেরে নেয়া সহ বিভিন্ন কেন্দ্রে ব্যাপকহারে জাল ভোট প্রদান করে। এ ব্যাপারে ১৪ ফেব্রুয়ারী সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে প্রতিবাদ করা হয়। এ ছাড়া এ ব্যাপারে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। আমার উক্ত মামলার কাউন্টার হিসেবে বিএনপি প্রায় ১ মাস পর গত ৯ মার্চ আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মিথ্যাা মামলা দায়ের করে। যা শুধু উদ্দেশ্য প্রণোদিতই নয় এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক।

ডা. রহিম আরও বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ৬৮ নং বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কোনো রকম অনিয়ম, মারামারি, ধাওয়া- পাল্টা-ধাওয়া কিংবা পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেনি এবং স্থানীয় বা জাতীয় গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো ঘটনার তথ্য নেই। সুতরাং বিএনপির এই মামলাটি শুধুমাত্র জামায়াত শিবিরের নেতা-কর্মিদের হয়রানি করার জন্য এবং তাদের অনিয়মকে আড়াল করার জন্য করা হয়েছে। বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যেভাবে ভূয়া ও মিথ্যা মামরা সাজানো হতো ঠিক একই ভাবে এই মামলাটিও সাজানো হয়েছে।

ডা. রহিম বলেন, পুলিশ প্রশাসন কর্তৃক নেতা-কর্মিদের যেনো কোনো হয়রানি করা না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি । আকর্ষণ করছি। যদি অন্যায়ভাবে এই মিথ্যা মামলায় কোনো কর্মীকে গ্রেফতার করা হয় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর দায়ভার প্রশাসন ও সরকারকে নিতে হবে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এসময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!