1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধা গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেল ৫টায় গোবিন্দগঞ্জ বিপিএড কলেজ মাঠে এ দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোবিন্দ কুমার দাস, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দো’আ ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য মরহুম এমএ মোত্তালিব আকন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বড় পরিসরে আয়োজিত ই দো’আ ও ইফতার মাহফিলে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!