1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শাখার উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে বিএম মজিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে রমজানের তাৎপর্য ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, উপজেলা আমীর মো. আবুল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা সেক্রেটারী মাও. আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সহকারী অধ্যাপক, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু আল মাহমুদ চীনু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাও. আব্দুস সালাম নাটোরী, পৌর শাখার সেক্রেটারী জুয়েল এবং সাবেক আমীর সহকারি সুপার মাও. শেখ ফরিদ, পৌর যুব জামাতের সভাপতি ওয়েসুল ইসলাম, উপজেলা যুব জামাতের সহকারী সেক্রেটারী ওমর ফারুক, পৌর যুব জামাতের ৪নং সভাপতি সাহারুল হোদা রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক হাসান সাঈদ তালুকদার।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সংযম, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দো’আ শেষে ইফতার মাহফিলে সকলেই অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!