1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপ্তাহিক কাটাখালী পত্রিকা পরিবারের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে  গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এসএম মনিরুজ্জামান মিন্টু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোলা হাওয়া পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রধান শিক্ষক (অব.প্রাপ্ত) ও লেখক এম মোজাম্মেল হক মাস্টার।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলাম মন্ডল, সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক মো. সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রিপোর্টার্স ফোরামের সাবেক সহ-সভাপতি মো. নুর আলম আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক মো. তারাজুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সাবু।

এ সময় কাটাখালী পত্রিকার সহ-সম্পাদক মো. আবু শোয়াইব মুনতাসির আকন্দ মুন, শাহ অলিউর রহমান ঝিনুক, ফরিদা পারভীন, মো. ওমর ফারুক, মো. রুহুল আমিন রিয়াদসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা কাটাখালী পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের লক্ষ্যে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে লেখক, সাংবাদিক, কলামিস্ট ও শিল্পী এম মোজাম্মেল হক মাস্টার তার নিজস্ব অঙ্কনে তৈরি একটি সুদর্শন ওয়ালম্যাট কাটাখালী পত্রিকা কার্যালয়ের জন্য উপহার হিসেবে প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ এর হাতে তুলে দেন।

পরে সাংবাদিক মো. নুর আলম আকন্দ দো’আ ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!