1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা পৌরশহরের ২নং ওয়ার্ড শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রনজু মিয়ার ওপর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর আব্দুর আব্দুর রশিদ কর্তৃক এলোপাতাড়ি মারপিটসহ গুরুতর জখম করায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পৌর শ্রমিকদলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হাসান বিপ্লব, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ নজর বিন কেনান হক্কানী, সদস্য সচিব আবু জাহেদ শিপুল, সদর শ্রমিক দলের আহ্বায়ক ওহেদুল হাসান প্রবাল, সদস্য সচিব খায়রুল আলম সোহেল প্রমুখ। এসময় শ্রমিক দলের বিভিন্নস্তরের অর্ধ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলা কারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন। পাশাপাশি মামলার আসামীদের গ্রেফতার না করায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেইসাথে তদন্তকারী কর্মকর্তা এস আই বুলবুলের অপসারণ দাবী করেন।

উল্লেখ; গত ৮ মার্চ রাতে রনজু মিয়া তার মেয়ে রোজাকে ইভটিজিং করার প্রতিবাদ করলে প্রতিপক্ষ আব্দুর রশিদ তার দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে রনজু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এতে রনজু মিয়াসহ ৪ জন গুরুতর আহত হয়। এরপর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!