1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন আন্তর্জাতিক নারী দিবসে নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা নারীর অধিকারের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন গাইবান্ধায় মহিলা পরিষদের উদ্যোগে নারী দিবস পালিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন

গাইবান্ধায় মহিলা পরিষদের উদ্যোগে নারী দিবস পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘বৈষম্য রুখব প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব’ এই স্লোগানে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১১ টায় সংগঠনের জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি মাহফুজা খানম মিতার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি কাকলী সাহা, জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া, আন্দোলন সম্পাদক লুনা ইসলাম কার্যকরী সদস্য বিথী বেগমসহ অন্যরা।

বক্তারা বলেন, নারী মুক্তির ক্ষেত্রে প্রধান অন্তরায় নির্যাতন, পারিবারিক সহিংসতা, শারীরিক মানসিক নির্যাতন। বাংলাদেশে নারীবাদী আন্দোলন বা নারী মুক্তির আন্দোলন বহুকাল ধরেই চলছে। নারীরাও নানা ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, তা সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা কমে নাই, খুন-ধর্ষণ বন্ধ হয় নাই, শ্রমজীবী নারীরা মজুরি বৈষম্যর শিকার। বখাটে-মাস্তানদের ভয়ে অভিভাবকদের বাল্যবিবাহ দিতে হয়, এসব কারনে নারী সমাজের প্রকৃত উন্নয়ন ব্যহত হচ্ছে। নারী সমাজের বৃহৎ অংশ শিক্ষায় পিছিয়ে পড়ছে ফলে নারী জীবনে স্বাভাবিক সুস্থ চিন্তা-চেতনা বিকশিত হচ্ছে না। এর সাথে মরার উপর খাঁড়ার ঘা মতো আছে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এবং পুরুষতান্ত্রিক কর্তৃত্ববাদ, এসব থেকে নারীরা মুক্তি চায়, এজন্য সামাজিক সচেতনতা দরকার, প্রয়োজন রাষ্ট্রীয় সদিচ্ছার।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!