1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে গাইবান্ধায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) গাইবান্ধা জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় নারী-পুরুষদের মাঝে ঈদের উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গাইবান্ধা জেলা পুনাকের সভানেত্রী ইসরাত জাহান বীথি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের হাতে ঈদের উপহার তুলে দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, ঈদের আনন্দ শুধু সামর্থ্যবানদের জন্য নয়। সমাজের সকলস্তরের মানুষের মাঝে এই আনন্দ ছড়িয়ে দেওয়াই পুনাকের মূল লক্ষ্য। অসহায় পরিবারগুলো যেন উৎসবের আমেজে ঈদ উদযাপন করতে পারে, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা। পুলিশের এই মানবিক উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

পুনাক জানায়, আগামীতেও তারা সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft