1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে গাইবান্ধা শহরের পি.কে.বিশ্বাস রোডের নতুন বাজার সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. আবুল কালাম।

গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খয়বর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ইফতার পূর্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুল করিম মিয়া।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী সদস্য শাহীন সরদার, সহ-সাধারণ সম্পাদক রানা মিয়া, ডা. মোস্তাকিম, ইঞ্জিনিয়ার আলামিন রুহুল, জানে আলম, শাজাহান মন্ডলসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তবুও অনেক ক্ষেত্রে নির্মাণ শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি, চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত হন। কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত বা নিহত হলে মালিকপক্ষের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার বিষয়টিও বক্তারা তুলে ধরেন।

বক্তারা আরও জানান, শ্রমিকরা নিজেদের সামান্য আয়ের টাকা থেকে অল্প অল্প করে চাঁদা তুলে তিন শতক জমি ক্রয় করে ইউনিয়নের নিজস্ব কার্যালয় নির্মাণ করেছেন। এসময় তারা প্রধান অতিথির কাছে ইউনিয়নের কার্যালয়টি স্থায়ীভাবে ভিত্তি দিয়ে একটি সুদৃঢ় ভবন নির্মাণে সহযোগিতা করার আহ্বান জানান। প্রধান অতিথি সংসদ সদস্য মো. আব্দুল করিম মিয়া শ্রমিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম কারিগর। তাদের পরিশ্রম ও অবদানের মাধ্যমেই দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে। তাই তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি শ্রমিক ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করা হয়। শেষে উপস্থিত নির্মাণ শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!