গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা

খবরবাড়ি ডেস্কঃ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে রোববার (১৫ মার্চ) দুপুরে শহরের সুরবানী সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন কেএম রেজাউল হক, সুলতান উদ্দীন আহমেদ, মান্নান চৌধুরী, মোদাচ্ছেরুজ্জামান মিলু , রিকতু প্রসাদ, বিপুল কুমার দাসসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের চরম দুর্ভোগে ফেলছে। বাজারে কার্যকর তদারকি জোরদার এবং ভোক্তাদের স্বার্থ রায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। একইসাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবী জানান।