গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (প্রায় ৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পুর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং বধু মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন ।

এদিন সকালে অসাবধানতাবশত বাদিয়াখালিতে রেললাইনের উপর চলে গেলে একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের খবর দেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।