খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির ১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের আয়োজনে সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারি কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক খাদেমুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক রকিবুল হাসান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রিফাত আল মামুন, সরকারি মহিলা কলেজের প্রভাষক আমজাদুল ইসলাম, বিসিকের এজিএম আব্দুল্লাহ আল ফেরদৌস, গাইবান্ধা প্রেস কাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জেলা নাসিবের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলার সম্ভবনাময় পণ্য ও সেবা খাত চিহ্নিতকরণ, উদ্যোক্তা তৈরি, খাতসমুহে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা ও উত্তোরণের উপায় নিয়ে আলোকপাত করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.