খবরবাড়ি ডেস্কঃ ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটাচ্ছে দেশবাসী। ঈদুল ফিতরের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে প্রায় ৭ দিন ছুটি চলছে। এ দীর্ঘ ছুটির মাঝেও গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম ও সহকারি পরিচালক (প.প) মোছা. মাহবুববা খাতুন-এর সার্বিক তত্ত্বাবধানে সচল গাইবান্ধা সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম চলমান। গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নেই সক্রিয় পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম। উপজেলার ঘাগোয়া ইউনিয়ের ঘগোয়া গ্রামের দুই নব দম্পতির সাথে কথা হয়। তিনি ছুটির মাঝে ইনজেকশন গ্রহণ করেন।
গাইবান্ধা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) মো. বাদশা আলম সরকার-এর সহিত যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটির মাঝে সহকর্মীদের তথ্য মতে অত্র উপজেলায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ না থকায় বিতরণ সম্ভব হয়নি। তবে অন্যান্য সেবা সমূহ রয়েছে। তাছাড়া কুপতলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২ জন, বল্লমঝাড়ে ২ জন, ঘাগোয়ায় ১ জনসহ মোট ৫ জনকে স্বাভাবিক প্রসব সেবাসহ ৫ জনকে পিএনসি ও এএনসি ৪ জন রোগীকে সেবা প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে কাউন্সিলিং করা হয় ৫০ জনকে। উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল সহকর্মী আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.