1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

জিন্নসতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
‎​লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফেরদৌস আলীর বিরুদ্ধে অফিস ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা, জমি দখল এবং বৃদ্ধের ওপর সন্ত্রাসী হামলার গুরুতর অভিযোগ উঠেছে।

‎বুধবার (১১ মার্চ) ভুক্তভোগী মোঃ শামসুল হক (৬০) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেন।
‎​
‎​লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী ফেরদৌস আলী সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও অফিসের সময়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘সুপ্রভাত ট্রেডার্স’ (তিস্তা বাজার) পরিচালনা করে আসছেন। এছাড়া তার বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহার করে স্থানীয়ভাবে প্রভাব খাটানো এবং বাদীর দোকান ঘর অবৈধভাবে দখলের অভিযোগ রয়েছে। এ বিষয়ে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বর্তমানে চলমান আছে।
‎​
‎​অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ মার্চ ২০২৬ তারিখে বাদী তার নিজ জমিতে হাঁসের খামার নির্মাণ করতে গেলে ফেরদৌস আলী তার দলবল নিয়ে বাধা প্রদান করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং বিবাদীর পিতা মোঃ সোলাইমান আলী তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
‎​
‎ বাংলাদেশ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এবং সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী, অনুমতি ছাড়া ব্যবসা করা এবং শৃঙ্খলা ভঙ্গ করা দণ্ডনীয় অপরাধ বলে অভিযোগে আরও উল্লেখ করা হয়।

‎​বিবাদী নিজ এলাকায় চাকরির সুবাদে জনগণের সেবা না করে বরং পেশিশক্তি প্রয়োগ করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
‎​
‎​অভিযোগের অনুলিপি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পাওয়া গেছে। প্রামাণ্য দলিল হিসেবে বিবাদীর ব্যবসার ছবি ও আদালতের নথি অভিযোগপত্রের সাথে সংযুক্ত করা হয়েছে বলে বাদি নিশ্চিত করেছেন।

‎এই বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি মারধরের ঘটনার কথা প্রাথমিক তদন্তে জানা গেছে। আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। আমরা উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছি এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!