1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব-তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির অংশ হিসেবে র‌্যালী, ফায়ার সার্ভিসের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্টাটর রবিউল ইসলাম, পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন ইনচার্জ রবিউল ইসলাম ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং উদ্ধার কার্যক্রমের বাস্তবধর্মী প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। যা উপস্থিত দর্শকদের জন্য অত্যন্ত উপযোগী ও শিক্ষণীয় ছিল।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এ ধরনের মহড়া মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগের সময় দ্রুত সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft