1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পাচার হওয়া অর্থ উদ্ধার করে উন্নয়নের যাত্রা শুরু করা হবে : ডা. শফিকুর রহমান

সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মো. শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক যমুনা টিভি-র জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর প্রেস ক্লাবের কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে সভা শেষে সর্বসম্মতিক্রমে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (করতোয়া), সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির (একাত্তর টিভি, কালবেলা), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (ডেসটিনি, জনসংকেত)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন-তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক, বিডিনিউজ), খোরশেদ আলম (দৈনিক সংবাদ, ঘাঘট) ও ছোলায়মান সরকার (যুগান্তর)।

এছাড়া সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন- আবদুল জব্বার আকন্দ (সাতমাথা), এসএম আসাদুজ্জামান (আমার দেশ), নয়ন কুমার সাহা (প্রভাতের আলো), সাইদুর রহমান (নিউজ ডটনেট), আব্দুল কাফি সরকার (ক্যাম্পাস টাইমস) ও শামীম সর্দার (নয়া দিগন্ত)।

অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী কমিটির গত দুই বছরের কার্যক্রম ও প্রেস ক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সভা শেষে বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজা এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবনির্বাচিত কমিটি প্রেস ক্লাবের সকল সদস্যসহ কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

উল্লেখ্য; গাইবান্ধা জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র ঐক্যবদ্ধ সংগঠন সাদুল্লাপুর প্রেস ক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে সাগর-রুনি হত্যাকান্ডের পর সাদুল্লাপুরে কর্মরত সাংবাদিকরা সকল বিভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে সংগঠনটি পুনর্গঠন করেন। বর্তমানে প্রেস ক্লাবটি সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft