1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা, সুরক্ষা এবং নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশে ভূমি সংস্কার ও প্রান্তিক মানুষের ভূমি অধিকার নিয়ে কাজ করা দেশের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) এসোসিয়েশন ফর রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ও স্থানীয় পর্যায়ে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এরই অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি সোমবার সকালে নাগরিক সমাজের ব্যানারে গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা সড়কে অবস্থিত পল্লী অগ্রগতি সংস্থার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গণচেতনার নির্বাহী পরিচালক আবু তাহের তালুকদার। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পল্লী অগ্রগতি সংস্থার প্রজেক্ট ম্যানেজার ইদ্রিস আলী, আশা’র প্রজেক্ট ম্যানেজার জাকিরুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার পারভীন আক্তারসহ আরও অনেকে।
মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোছাম্মাদ লিপি খাতুন।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের উপযোগী পরিবেশ সৃষ্টি করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft