1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য ও যুবনেতা কাকন মিয়ার উপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত করার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু’র পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সহ-সাধারণ আহম্মেদ সেকেতুর রব অনিক ছাড়াও জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। এসময়  সমাবেশে পলাশবাড়ী উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত এই বর্বর সশস্ত্র হামলা গণতান্ত্রিক রাজনীতি ও যুবদলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সাখে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

বক্তারা আরো বলেন, যুবদলের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলার বিরুদ্ধে সংগঠন ঐক্যবদ্ধ ও প্রতিবাদে সোচ্চার থাকবে। আহত যুবনেতা কাকন মিয়ার দ্রুত সুচিকিৎসা ও ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড রোধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা প্রত্যাশা করেন বক্তারা।

প্রসঙ্গত; পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য কাকন মিয়াকে গত ১৬ ফেব্রুয়ারি রাতে জুনদহ বাজার এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও চিকিৎসা প্রদান করা সম্ভব না হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে যুবদল নেতা কাকন মিয়া।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!