1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার সাদুল্লাপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক পলাশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি গাইবান্ধা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সম্মিলিত শ্রমিক সমাবেশ গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ৭৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা পলাশবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়ে বাংলাদেশের শিরোপার স্বপ্ন ভেঙ্গে গেছে। আজ ৭ ফেব্রুয়ারি পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৪-০ গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল।

গ্রুপ পর্বে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেললেও ফাইনালে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গ্রুপ পর্বে শেষ তিন ম্যাচে ১৮ গোল করা বাংলাদেশের হয়ে একপেশে ফাইনালে কেউই গোল করতে পারেনি। ঐ তিন ম্যাচে বাংলাদেশ কোন গোল হজম করেনি।

এই জয়ে ভারত দুই বছর পর সাফ শিরোপা পুনরুদ্ধার করলো। একই সাথে গ্রুপ পর্বে ২-০ গোলে হারের প্রতিশোধও নিয়েছে।

৪২ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে প্রিতিকা বর্মনের পাসে অধিনায়ক ঝুলন মংমাইথেম ডান পায়ের জোড়ালো শটে ভারতকে এগিয়ে দেন।

বিরতির পর ভারত আক্রমনের ধার আরো বাড়ায়। তারই ধারাবাহিকতায় ৬৩ মিনিটে স্পট কিক থেকে এলিজাভেদ লারকা ব্যবধান দ্বিগুন করেন। ডি বক্সে ভিতর আলভা দেবি সানজামকে বিপদজনক ভাবে ফাউলের অপরাধে বদলী খেলোয়াড় প্রতিমা মুন্ডার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় ভারত।

৬৮ মিনিটে প্রতীমার ব্যাক পাসে ইয়ারজান শট নিতে গেলে সামনে দৌড়ে আসেন পার্ল ফার্নান্দেজ। ইয়ারজান শট নেন প্রতিপক্ষ খেলোয়াড়েরর শরীর বরাবর। এরপর আলতো টোকায় গোল করেন ভারতীয় স্ট্রাইকার। ৮৩ মিনিটে ডিফেন্সের ভুলে আনিতা দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ ভুটানকে ১২-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ ও শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শীর্ষ দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে পিটার বাটলারের দল।

অন্যদিকে নেপালকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশীপ শুরু করা ভারত দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের কাছে হোঁচট খায়। তৃতীয় ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠে ভারত।

২০২৪ সর্বশেষ অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশীপে কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের বিতর্কিত ফাইনালে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়েছিল।

পুরো টুর্ণামেন্টে দুর্দান্ত খেলা বাংলাদেশের ফরোয়ার্ড আলপি আক্তার ফাইনালে গোল করতে না পারলেও গ্রুপ পর্বে তিন ম্যাচে ১৮ গোলের মধ্যে একাই করেছেন ৭ গোল। ভুটান ও নেপালের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। নেপালের বিপক্ষে তার হ্যাটট্রিকই বাংলাদেশকে ফাইনালে তুলেছিল। দূরন্ত এই পারফরমেন্সের কারনে তিনি সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ও মনোনীত হয়েছেন।

আগামীকাল বিকেল ৪.৪৫ মিনিটে কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা পৌঁছাবে সাফ অনূর্ধ্ব-১৯ রানার্স-আপ বাংলাদেশ নারী দল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft