1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

  • আপডেট হয়েছে : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপসহীন হতে হবে। কোনো অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি করা যাবে না।

আজ ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স ‘আয়োজিত গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় আসন্ন গণভোট ও নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য একটি হটলাইন নম্বরের (০৯৬৪৪১১১৪৪৪) উদ্বোধন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী সাংবাদিকদের এই আয়োজনে গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘গত ৫৪ বছরেও একটি গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ করা যায়নি। এটা হতাশাজনক।’

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি সরকার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে এ দুটি অধ্যাদেশ জারি করে যেতে। সময় স্বল্পতার কারণে যদি সম্ভব না হয়, অন্তত চূড়ান্ত খসড়া প্রস্তুত করে যেতে। জনমতের জন্য খসড়া দুটো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতকে ভিত্তি ধরে এটা করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা জানান, সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের পেশাদারিত্বের ক্ষেত্রে মূল লক্ষ্য হতে হবে বস্তুনিষ্ঠতা। আজকের অনুষ্ঠানের মূল আবেদন হলো-শুধু স্বৈরাচার না, স্বৈরাচারী ব্যবস্থা যেন আর কখনো ফিরতে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখা।

হুমকি-ধমকির ভাষা পরিহার করতে হবে-উল্লেখ করে তিনি বলেন, পেশাদারিত্ব দিয়ে নিজেদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। সংবিধানে যে মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে, সংগঠন করার স্বাধীনতা দেওয়া হয়েছে, তা অন্তরে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-র মা সামসি আরা জামান বলেন, সাংবাদিকদের সম্মানজনক জীবিকা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, যাতে ফ্যাসিবাদ তাদেরকে ব্যবহার করতে না পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্যাসিবাদমুক্ত সমাজ চাই- এর আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ, জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সভাপতি, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft