খবরবাড়ি ডেস্কঃ পলাশবাড়ী পৌরশহরের গাইবান্ধা বাসস্ট্যান্ডের প্রিয় সদা হাস্যোজ্জ্বল সকলের পরিচিত প্রিয়মুখ চা ও সুস্বাদু ভাপাপিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ (৫০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাসুদ প্রতিরাতের ন্যায় তার চায়ের দোকানে বেচা-বিক্রি করছিল। এসময় রাত আনুমানিক ৩টার দিকে আকস্মিক বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরক্ষণই তার অসুস্থতা আরো বেড়ে যায়। অবস্থা বেগতিক দেখে সুচিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মাসুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে-জামাতা, এক ছেলে, বৃদ্ধা মা, ভাই-বোন, ভাতিজা-ভাতিজি, ভাগ্নে-ভাগ্নি, নাতি-নাতনি, সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ যোহর পৌরশহরের জামালপুর পুরনো বাড়ি চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক রাজ -নৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রায় সবার প্রিয়মুখ মাসুদের এমন আকস্মিক মৃত্যুর খবরে পলাশবাড়ী পৌরশহরের সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.