1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার বেইমানদের ১২ তারিখ ‘লাল কার্ড’ দিয়ে বিদায় করে দিবে—– লালমনিরহাটে জামায়াত আমীর নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার পলাশবাড়ীতে আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন অবাধ নির্বাচন ও সুশাসনের অঙ্গীকারে গাইবান্ধায় এক মঞ্চে প্রার্থীরা গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ

পলাশবাড়ীর গর্ব: বিকেএসপিতে সুযোগ পেল দুই নারী ফুটবলার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির দুই নারী খেলোয়াড় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেয়েছে। তারা হলেন উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়নের সোহেব মিয়ার কন্যা সাদিয়া আক্তার এবং পলাশবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলশী কুমার রায়ের কন্যা আদ্রিতা রায়।
২০১৮ সালে যাত্রা শুরু করা পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমি শুরু থেকেই জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। একাডেমির ছেলে ও মেয়ে উভয় দলই গাইবান্ধা জেলার বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে নিয়মিত সাফল্য অর্জন করেছে।
একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবল খেলোয়াড় ও জেলা নারী দলের কোচ সুরুজ হক লিটন। মেয়েদের দলের সহকারী কোচ হিসেবে আছেন হাবিবা। ছেলেদের দলের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছেন রাকিব, নিয়ামুল ও মুন।
বিকেএসপিতে পড়াশোনার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ ও ক্রীড়া সুবিধা পাওয়ার সুযোগ থাকায় একাডেমির কোচ ও কর্মকর্তারা আশাবাদী, ভবিষ্যতে সাদিয়া ও আদ্রিতা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে।
উল্লেখ্য, চলতি বছর সারাদেশ থেকে মাত্র ১০ জন খেলোয়াড় বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছে। এর মধ্যে পলাশবাড়ীর দুইজন থাকায় স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
একাডেমির সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ বলেন, পলাশবাড়ী উপজেলা ফুটবল একাডেমির দুই নারী ফুটবলার বিকেএসপিতে সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। এটি একাডেমি ও উপজেলার জন্য বড় অর্জন। এই সাফল্যের পেছনে কোচ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবদান রয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম-এর সম্পাদক মুশফিকুর রহমান মিলটন বলেন, এই সাফল্য শুধু পলাশবাড়ীর নয়, পুরো গাইবান্ধা জেলার গর্ব। সাদিয়া ও আদ্রিতা আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই অর্জন নতুন প্রজন্মের খেলোয়াড়দের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
এই সাফল্যে স্থানীয় ক্রীড়াবিদ, কোচ ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেক উদীয়মান খেলোয়াড় এই অর্জন থেকে অনুপ্রেরণা নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft