1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে রমজানকে সামনে রেখে শুরু হয়েছে মানবিকতার এক ব্যতিক্রমী আয়োজন। “মানুষ মানুষের জন্য” এই ভাবনাকে সামনে রেখে মানবতার কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে চালু করা হয়েছে ‘মানবতার ঝুড়ি’ কর্মসূচি।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ীর চৌমাথা মোড়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। ফাউন্ডেশনের পলাশবাড়ী উপজেলা কমিটির উদ্যোগে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী দিনে চারটি ঝুড়ি স্থাপন করা হয়। এসব ঝুড়িতে স্বেচ্ছায় ফলসহ বিভিন্ন ধরনের খাবার দান করতে পারছেন সাধারণ মানুষ। ইতোমধ্যেই অনেকে স্বতঃস্ফূর্তভাবে খাবার সামগ্রী রেখে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যদিকে, অসচ্ছল ও ক্ষুধার্ত রোজাদার পথচারীরা প্রয়োজন অনুযায়ী এখান থেকে খাবার সংগ্রহ করতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পলাশবাড়ী প্রেসক্লাব-এর সভাপতি শাহ আলম সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার এবং দপ্তর সম্পাদক মিলন মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এলাকার সুধীজনরা উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, সামান্য দানও কারও ইফতার নিশ্চিত করতে পারে। আয়োজকরা সকলকে স্বেচ্ছায় ‘মানবতার ঝুড়ি’-তে খাবার সামগ্রী দান করার আহ্বান জানিয়েছেন।
সাংবাদিক মাসুদ রানা জানান, পর্যায়ক্রমে ঝুড়ির সংখ্যা আরও বাড়ানো হবে, যাতে বেশি সংখ্যক মানুষ এই কর্মসূচির সুফল পেতে পারেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!