1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে আয়োজিত কর্মসূচিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুবদল নেতা কাকন, মশিউর, জাসাস নেতা ফিরোজ ও জিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর, হত্যার উদ্দেশ্যে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।

পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি চৌমাথা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক মমিন মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব সরকার বকুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন ও ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক দুলাল সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন ও পান বাজার হাট অবৈধভাবে দখল এবং চাঁদা উত্তোলনের ঘটনাও ঘটছে।

তারা আরো বলেন পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এসব হামলার ঘটনা ঘটানো হয়েছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!