1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে গভীর রাতে বসতবাড়ী ঘেরাও, মব সৃষ্টি এবং চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরশহরের নুনিয়াগাড়ি (প্রফেসর পাড়া) এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নালীতাবাড়ী থেকে আসা দুই ব্যক্তি স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তার প্রফেসর পাড়ার বাসভবন ঘেরাও করে মব সৃষ্টি করেন। তাদের অভিযোগ, তাদের ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির ছাত্রী মেয়ে মোছা. ফাতেমাতুজ ইশিকা গত ২৫ ফেব্রুয়ারি আনোয়ার হোসেনের ছেলে আফিফ তাহসিনের সঙ্গে মোবাইলে কথা বলার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ধারণা করা হয়, আফিফ তাহসিনের ডাকে সে পলাশবাড়ীতে এসেছে।
আনোয়ার হোসেন দাবি করেন, তার ছেলে কখনোই ওই কিশোরীকে পলাশবাড়ীতে আসতে প্ররোচিত করেনি। তিনি বলেন, “শুধু মোবাইলে কথা বলার ভিত্তিতে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
তিনি আরও অভিযোগ করেন, মেয়েটির কথিত দুলাভাইসহ স্থানীয় কয়েকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার কথা বলে তার স্ত্রী মোছা. বর্ণা বেগমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক আফিফ তাহসিনের ব্যবহৃত একটি আইফোন ছিনিয়ে নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংবাদিক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়। এরপরও একই দিন গভীর রাত দুইটার দিকে থানার দুইজন এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাড়িতে যান। অভিযোগ করা হয়, এ সময় স্থানীয় ৪-৫ জন ব্যক্তিও সঙ্গে ছিলেন। তারা প্রধান দরজায় আঘাত করেন এবং পরে এক প্রতিবেশী সাংবাদিকের উপস্থিতিতে দরজা খোলা হলে বাসায় প্রবেশ করে তল্লাশি চালান। এ সময় আবারও দুই লাখ টাকা দাবি করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী পরিবারটির দাবি, মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে পুলিশের উপস্থিতিতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদাবাজির চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!