1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে। পবিত্র রমজান মাসের মর্যাদা বিবেচনায় পূর্বের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন পরিহার করে ২৮ ফেব্রুয়ারি বিকেলে পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পলাশফুলের চারা রোপণ করা হয়।

দশম বর্ষে পদার্পণকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। “উৎসব নয়, দায়িত্বের বার্তা” এই ভাবনা থেকেই গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়।
গাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, বার্তা সম্পাদক আরিফ উদ্দিন, পলাশবাড়ী প্রেসক্লাব সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মতিন মোহাম্মদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ফেরদাউছ মিয়া,সাবেক সহ-সভাপতি, এবং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি ছাদেকুল ইসলাম রুবেল, সাংবাদিক মাসুদ রানা, ওমর ফারুক,ফজলার রহমান, লিমন মিয়া,আশরাফুল আলম,আব্দুর রাজ্জাক,শহিদুল ইসলাম,আসলাম আলী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপস্থিত বক্তারা বলেন, একটি গণমাধ্যমের দায়িত্ব কেবল সংবাদ প্রকাশে সীমাবদ্ধ নয়; সমাজ ও পরিবেশের প্রতিও তাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার অংশ হিসেবেই দশম বর্ষের সূচনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকম স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক নানা বিষয় তুলে ধরে পাঠকের আস্থা অর্জন করে আসছে। দশম বর্ষে প্রবেশের এই ক্ষণে প্রতিষ্ঠানটি আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!