খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমাথা মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই অতিক্রম করে সংগঠনটি বর্তমানে দেশের অন্যতম প্রধান ছাত্র সংগঠনে পরিণত হয়েছে এবং এ বছর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে।
ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, সাবেক জেলা সভাপতি জুবায়ের হোসেন, জেলা এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল রুবেল, জেলা আইন সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.