1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি দুই উপজেলার সকলের এমপি হিসেবে আগামীতে সকলকে সাথে নিয়ে দুই উপজেলাকে সাজিয়ে তুলতে চাই। ন্যায় নীতিতে নির্ভয়ে স্ব-স্ব দপ্তর পরিচালনার জন্য তিনি উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের আহবান জানান। একইসাথে নির্বাচনী এলাকা হতে মাদক নির্মূলে সকলের স্ব-স্ব অবস্থান হতে সোচ্চার ও সজাগ থাকারও আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে সভায় সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, থানা পুলিশ পরিদর্শক প্রশান্ত চন্দ্র প্রামানিক, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেন ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের প্রধানগণসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মাদ নজরুল ইসলাম (লেবু মাওলানা) উপজেলা পরিষদ চত্ত্বরে আগমন করলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদসহ উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!