খবরবাড়ি ডেস্কঃ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল্যায়ন উপলক্ষে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কার্যালয়ে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কমরেড মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আমিনুল ইসলাম ফরিদ। জেলা কমিটির অনেকের নির্বাচনী অভিজ্ঞতার সাথে বক্তব্য রাখেন, গাইবান্ধা-২ সদর আসনের কমিউনিস্ট পার্টির এমপি পদপ্রার্থী কমরেড মিহির ঘোষ ও গাইবান্ধা-৩ সংসদীয় আসনের কমিউনিস্ট পার্টির এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আদিল-নান্নু ছাড়াও অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
সকলের অভিজ্ঞতা থেকে উঠে আসে, বর্তমানের বুর্জোয়া সিস্টেমে কালো টাকা এবং সাম্প্রদায়িক প্রচারণার বিরুদ্ধে নির্বাচনে লড়তে গেলে শক্তিশালী কমিউনিস্ট পার্টি এবং তার গণসংগঠন সমূহকে শক্তিশালী করে গড়ে তোলা ছাড়া নির্বাচনী লড়াইয়ে ভালো করা সম্ভব নয়।
Leave a Reply
You must be logged in to post a comment.