বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন ২০২৬ উপলক্ষে আজ ১২ ফেব্রুয়ারি তারাগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলায় মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬৬.৩৬ শতাংশ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৩৯৫ জন। এর মধ্যে বিকাল পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৩ হাজার ২১২ জন তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ।উল্লেখ্য, রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৮০২ জন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেছেন।
ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও গণনা কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.