1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,তারাগন্জ,রংপুরঃ

তারাগঞ্জে পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে তরমুজসহ সব ধরনের ফলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ ইফতারের জন্য পছন্দের ফল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

মঙ্গলবার তারাগঞ্জ বাজার ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বাজারে আগাম জাতের তরমুজ উঠলেও তার দাম সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। গত কয়েক দিনের ব্যবধানে প্রতিটি ফলের দাম কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে বর্তমানে বাজারে ভালো মানের তরমুজ প্রতি কেজি ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে অথচ পাইকারি বাজারে পিস হিসেবে কেনা তরমুজ খুচরা বিক্রেতারা কেজি দরে বিক্রি করে অধিক মুনাফা লুটছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের
শুধু তরমুজই নয়, আপেল, মাল্টা, আঙুর ও খেজুরের দামও পাল্লা দিয়ে বেড়েছেআপেল: প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৪০০ টাকায় মাল্টা: কেজি প্রতি ৩১০ থেকে ৩৬০ টাকা আঙুর: জাতভেদে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে ও কলা: স্থানীয়ভাবে উৎপাদিত পেঁপে ৮০-১২০ টাকা এবং কলার দাম ডজনে ৩০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে
বাজারে ফল কিনতে আসা আমজাদ হোসেন বলেন, রোজার সময় ইফতারে একটু ফল রাখা জরুরি, কিন্তু যে দাম! তরমুজ এখন পিস হিসেবে না দিয়ে কেজিতে দিচ্ছে, যা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কেনা অসম্ভব হয়ে পড়েছে
অন্যদিকে, খুচরা বিক্রেতাদের দাবি—পাইকারি বাজারে দাম বেশি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তারা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তবে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে এই দাম বাড়ানো হচ্ছে।
তারাগঞ্জের সচেতন মহলের দাবি, রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা প্রয়োজন,
অন্যথায় সাধারণ মানুষের জন্য পুষ্টিকর ফল খাওয়া কেবল স্বপ্নই থেকে যাবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!