বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের ৩ দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় এ লাশ উদ্ধার করা হয়।
উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজারের কাছে আলু ক্ষেতে নরম মাটি দেখতে পায় এলাকার লোকজন। পরে সন্দেহ হলে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
এরপর সেখানে থানা পুলিশ গেলে সেই আলু ক্ষেতের নরম জায়গাটি খুঁড়ে লাশ দেখতে পায়। সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) আলু ক্ষেতের পাশে তামাক ক্ষেতে রক্ত ও সেণ্ডেল দেখতে পায় এলাকার লোকজন। বিষয়টি এলাকায় জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা নিশ্চিত করেছিলেন পায়ের সেণ্ডেলগুলো নিখোঁজ ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের। অনেক খোঁজাখুঁজির পরেও লাশটি পাওয়া যায়নি ওই দিন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান তিনি। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। নিখোঁজ মনজুরুল ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার নিশিত করেছে ওই লাশটি মনজুরুলের। আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.