1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারের প্রধান সড়কের সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ শুরু করলে উপস্থিত লোকজন অভিযোগ করেন, নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন।

তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে আমাদের। বহু প্রতীক্ষার পর কাজ শুরু হলেও যদি তা নিম্নমানের হয়, তাহলে সেই কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।কাগজে-কলমে যে মান ও ব্যয়ের হিসাব রয়েছে, সে অনুযায়ী সঠিকভাবে কাজ সম্পন্ন করতে হবে।

পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী কামাল পাশা ঘটনাস্থলে এসে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি প্রাথমিকভাবে কাজের মান সন্তোষজনক নয় বলে স্বীকার করেন। তিনি বলেন, “যতটুকু কাজ হয়েছে, তা পরিদর্শন করেছি। এখানে কিছু নিম্নমানের কাজের প্রমাণ পাওয়া গেছে। ভবিষ্যতে যেন এমন না হয় সে জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে এবং আমি নিজেও কাজটি নিয়মিত তদারকি করবো।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন করে জনদুর্ভোগ নিরসনের দাবি করেন।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!