খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের মাদকদ্রব্য অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযান কালে মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পরপরই পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পালাতক আসামীকে শনাক্তসহ গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.