1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আলু চাষাবাদের আধুনিক প্রযুক্তি, বহুমুখী ব্যবহার এবং হিমাগারের গুণগত মান শীর্ষক এক কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত করা হয়।

এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কোন্ড ষ্টোরেজ  এসোসিয়েশনের সভাপতি মোস্তফা আহাদ চৌধুরী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ কোন্ড ষ্টোরেজ এসোসিয়েশনের পরিচালক প্রদীপ কমার প্রসাদ, অতিরিক্ত সচিব (অবসপ্রাপ্ত) এসিইও শুশান্ত কুমার প্রামাণিক, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আতিকুল ইসলাম, বগুড়া কোল্ড স্টোরেজের এমডি আলহাজ্ব তোফাজ্জল হোসেন। গোাবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্শালায়  বক্তব্য রাখেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার  আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান প্রমুখ ছাড়াও অন্যান্যরা। কর্মশালায় উত্তরাঞ্চলের ২০টি কোল্ড ষ্টোরেজের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ নেয়।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন উন্নত জাত নির্বাচন, মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা, সুষম সেচ, রোগবালাই দমন, যান্ত্রিকীকরণ আলু উৎপাদনে ফলন ও গুণগত মান উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। পাশাপাশি আলুর বহুমুখী ব্যবহার (চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, স্টার্চ, বীজ আলু ইত্যাদি) কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালায় আরও আলোচনা হয় হিমাগারের গুণগত মান বজায় রাখা, সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ, সংরক্ষণকাল বাড়ানো, ক্ষয়ক্ষতি কমানো এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন নিয়ে। এতে অংশগ্রহণকারী কৃষক ও হিমাগার সংশ্লিষ্টরা বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পান।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আলু খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft