1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে

গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ  জাতীয় সংসদের গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ আসনের নির্বাচনে ১৪৬ কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু ১ লাখ ৬০ হাজার ৫৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম তার নিকটতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ১ লাখ  ৩৮ হাজার ৭০০ ভোট।

সহকারি রিটার্নিং কর্মকর্তা পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসারদ্বয় সূত্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।

বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু (দাঁড়িপাল্লা), জাতীয়পাটি মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), জনতার দলের মনজুরুল হক সাচ্ছা (কলম), স্বতন্ত্র প্রার্থী এএসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি (ঢেঁকি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতাপাখা প্রতীক) এটিএম আওলাদ হোসাইন  ২ হাজার ৮১৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২ হাজার ৯ ভোট। গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার (ট্রাক প্রতীক)  পেয়েছেন ১ হাজার ৭৭৩ জন। জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) মইনুর রাব্বী চৌধুরী রুমান পেয়েছেন ১ হাজার ৬০৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান (ঢেঁকি প্রতীক) পেয়েছেন ১ হাজার ৮৬ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (কাস্তে প্রতীক) আব্দুল্লাহ আদিল নান্নু পেয়েছেন ৫১৫ ভোট। জনতার দলের মনজুরুল হক সাচ্ছা (কলম প্রতীক) পেয়েছেন ১৫৬ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল প্রতীক) ১৪১ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ আসনে পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন এবং সাদুল্লাপুর উপজেলা ১১ ইউনিয়নসহ মো ১৯ ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজরা ০৯ জন। এ নির্বাচনে মোট প্রাপ্ত বৈধ ভোট ৩ লাখ ৯ হাজার ৩৫২ ভোট। বাতিলকৃত ভোট ৭ হাজার ৩৩৪ ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ৩ লাখ ১৬ হাজার ৬৮৬ ভোট।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!