1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩(পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনি গণমিছিল। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাও. নজরুল ইসলাম লেবু’র নেতৃত্বে পৌর জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনি গণমিছিল শহর প্রদক্ষিণ করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার প্রায় শেষ সময় দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনাসহ গগনবিদারী বিভিন্ন শ্লোগান গণমিছিলটি পলাশবাড়ী পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় চৌমাথা মোড়ে আবারো দাঁড়িপাল্লায় ভোট চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জামায়াত প্রার্থী মাও. নজরুল ইসলাম লেবু।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বছরের পর বছর ধরে দেশে নানামুখি অন্যায়- অবিচার, আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও বিবেক বর্জিত বৈষম্যের রাজনীতি আপামর জনগণের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। বারংবার তৃণমূল সাধারণ মানুষের প্রকৃত ন্যায্য অধিকার হরণ করে বঞ্চিত করা হয়েছে। বিরাজমান পরিস্থিতির আমূল পরিবর্তন এবং নিশ্চিত উত্তরণের জন্য কোরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা আজ বড়ই জরুরি হয়ে উঠেছে। ন্যায়, ইনসাফ ও সুশাসনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর কিশোরীগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোজাহিদ ফয়সাল প্রমুখ। এসময় উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft