খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময়সীমা প্রায় শেষ। এ আসনে প্রতিদ্বন্দ্বি হেভিওয়েট প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড আব্দুল্লাহ আদিল নান্নু। তিনি দলীয় প্রতিক কাস্তে নিয়ে লড়ছেন।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) সংসদীয় আসনের প্রার্থী নান্নুর প্রচারনায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা শাখার সাধারন সম্পাদক ইয়াদুল ইসলাম সাজু মাস্টার। সভায় কাস্তে মার্কায় ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, গাইবান্ধা জেলা সিপিবি’র সদস্য কৃষক নেতা কমরেড তাজুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক কমরেড আলীউল ইসলাম বাদল, উপজেলার হরিনাবাড়ি শাখার সাধারণ সম্পাদক কমরেড রুহুল আমিন, কৃষক নেতা হামিদুর রহমান, শ্রমিক নেতা আব্দুল মজিদ, ক্ষেতমজুর নেতা শেখ সোলেয়মানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
কমরেড আব্দুল্লাহ আদিল বলেন, আমরা নির্বাচনে বিজয়ী হলে ক্ষেত মজুরদের সারা বছরের কাজের সংস্থান করবো। স্বল্পমূল্যে কৃষকদের মাঝে তেল-সার ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করার ব্যবস্থা নেবো। বিধবা ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রতিমাসে ৫ হাজার টাকা করার জন্য আন্দোলন করে তুলবো। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মত কৃষক এবংক্ষেতমজুদদের বয়স ৬০ বছর হলে অন্ততপক্ষে ১০ থেকে ১৫ হাজার টাকা পেনশন প্রধানের এর ব্যবস্থা করবো। সেইসাথে দেশের প্রায় ১ কোটি ধণবান ব্যক্তিদের নিকট হতে আয় কর যথাযথ ভাবে আদায়ের ব্যবস্থা করবো। এছাড়া দরিদ্র মানুষের ওপর প্রদত্ত ভ্যাট বাতিল কনতে আন্দোলন গড়ে তুলবো। পরিশেষে দলমত বির্নিশেষে সকলের নিকট কাস্তে প্রতিকে ভোট প্রার্থনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.