খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনি আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এর পক্ষে এক বিশাল নির্বাচনী শো-ডাউন করা হয়েছে।
পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি বিশাল শো-ডাউন পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা ওভারপাসের নিচে এসে সমেবেত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। এসময় পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেল, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.