1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আলোকে বাস্তবতা ও লঙ্ঘনের চিত্র ভোট উৎসবে যোগ দিতে গ্রামমুখী জনস্রোত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তারাগঞ্জের বামন দিঘীতে গাছবোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম

গাইবান্ধা-৩ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু ভোট প্রার্থনায় একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী তুলে ধরেন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আরিফ উদ্দিন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার সময়সীমা প্রায় শেষ। এ আসনে প্রতিদ্বন্দ্বি হেভিওয়েট প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট প্রার্থী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড আব্দুল্লাহ আদিল নান্নু। তিনি দলীয় প্রতীক কাস্তে নিয়ে লড়ছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ১০টায় নির্বাচনের শেষ মূহুর্তে কমরেড আব্দুল্লাহ আদিল নান্নু একান্ত সাক্ষাৎকারে তাঁর জীবনী, কার্যক্রম ও প্রত্যাশার নানা বিষয়ের সংক্ষিপ্ত চিত্র এ প্রতিবেদকের কাছে তুলে ধরেন। আব্দুল্লাহ আদিল নান্নু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে ১৯৫৯খ্রি. তারিখে জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৭৪ সালে পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৭৬ সালে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সরকারি কালমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। আব্দুল্লাহ আদিল নান্নু ১৯৮০ সালে গাইবান্ধা সরকারি কলেজে বিএ অধ্যায়ন কালে জাসদ ছাত্রলীগের গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন। তারপর ১৯৮৩-৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে এমএ ফাইনাল ইয়ারে অধ্যায়ন কালে সরকারি চাকরি হিসাবরক্ষণ বিভাগে অডিটর হিসেবে ১৯৮৫ সালে যোগদান করেন। ২০১৯ সালে অডিট এন্ড হিসাব বিভাগে সুপাররিনটেনডেন্ট হিসেবে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন। অবসরগ্রহণের পর তিনি আবার রাজনীতির মাঠে ফিরে আসেন। ২০১৯ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং ২০২২ সালে সিপিবি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন।

এরপর থেকে তিনি এদেশের কৃষক শ্রমিক তথা মেহনতী মানুষের মুক্তির লড়াইয়ে এবং তাদের অধিকার আদায়ের আন্দোলনে নিয়োজিত রয়েছেন। এছাড়াও তিনি সরকারি চাকরিতে থাকা অবস্থায় ১৯৯৭ সাল থেকে আজ পর্যন্ত ২৮ বছর যাবৎ বিশ্বসাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার সহিত জড়িত হয়ে আলোকিত মানুষ গড়ার কাজে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি ২০০৮ সাল থেকে বধ্যভূমি সংরক্ষণ কমিটি পলাশবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের তথা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী হিসেবে কাস্তে প্রতীকে ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাত্রজীবন থেকে শুরু করে প্রগতিশীল রাজনীতিতে জীবনের ৪৬ বছর ধরে এদেশের সংস্কৃতি রাজনীতি এবং সামাজিক কর্মকান্ডে নিরালস ভাবে সংগ্রাম করে যাচ্ছেন তিনি। তাঁর জীবনের লক্ষ্যই ছিল কৃষক-শ্রমিক খেটে খাওয়া মানুষের জীবন মান উন্নয়ন। এ ক্ষেত্রে তিনি তাঁর সাধ্যমত তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হেভিওয়েট প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট প্রার্থী সিপিবির কমরেড আব্দুল্লাহ আদিল নান্নু।

এ আসনের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় ও ভোটারদের উদ্দেশ্যে কমরেড আব্দুল্লাহ আদিল বলেন, আমরা নির্বাচনে বিজয়ী হলে ক্ষেতমজুরদের সারা বছরের কাজের সংস্থান করবো। স্বল্পমূল্যে কৃষকদের মাঝে তেল-সার ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করার ব্যবস্থা নেবো। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের বিষয়ে তিনি বলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রতিমাসে ৫ হাজার টাকা করার জন্য আন্দোলন করে তুলবো। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মত কৃষক এবং ক্ষেতমজুদদের বয়স ৬০ বছর হলে অন্ততপক্ষে ১০ থেকে ১৫ হাজার টাকা পেনশন প্রদানের  ব্যবস্থা করবো। সেইসাথে দেশের প্রায় ১ কোটি ধণবান ব্যক্তিদের নিকট হতে আয়কর যথাযথ ভাবে আদায়ের ব্যবস্থা করে কৃষক শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নে বিনিয়োগ করবো। এছাড়া দরিদ্র মানুষের ওপর প্রদত্ত ভ্যাট বাতিল করতে আন্দোলন গড়ে তুলবো। পরিশেষে দলমত বির্নিশেষে সকলের নিকট কাস্তে প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। পরিশেষে দলমত বির্নিশেষে সকলের নিকট কাস্তে প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

এদিকে; এ নির্বাচনী আসনের অনেক সচেতন ভোটারের মুখে বলতে শোনা যায়, পরিচ্ছন্ন ইমেজ, ব্যক্তিগত সততা, কৃষক শ্রমিক মেহনতি জনতাবান্ধব হিসেবে পরিচিত এই মানুষটিকেই ভোট দেয়ার ক্ষেত্রে বেছে নেবেন সাধারণ ভোটাররা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!