1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা-১ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।

তিনি বলেন, কমপক্ষে ৫০ থেকে ৬০টিট কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা ভোট শুরুর পুর্বেই ধানের শীষ পোলিং এজেন্টদের কাছে থেকে ফলাফল সীটে স্বাক্ষর নেন। সেইসাথে কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করেন। মুলত কারচুপির জন্যই এমন করা হয়েছে বলে এমন অভিযোগ করেন তিনি।

তিনি আরো অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ভয়ভীতি দেখানোসহ ভোট ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে সুপরিকল্পিত ভাবে তাকে ঠেকানো হয়েছে।

সেই জন্য তিনি সিসি ক্যামেরার ধারণকরা ফুটেজের ডকুমেন্ট দেখানোসহ ভোটের ফলাফল বাতিল করে পুণরায় আসনটির সকল কেন্দ্রে ভোট গ্রহণের দাবী জানান।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান প্রামানিক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, উপদেষ্টা অ্যাড. মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সারাদেশে একযোগে ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত মো. মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!