1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় গাইবান্ধা সরকারি কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসের মূল আকর্ষণ ছিল জেলা কেন্দ্র শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ, কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ এবং বিভিন্ন প্রতিযোগিতার ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। নতুন প্রজন্মের উচিত সেই ত্যাগের মহিমা অন্তরে ধারণ করে দেশপ্রেমের পথে চলা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক প্রফেসর আফম শহীদুর রহমান।’ দিবসের তাৎপর্য তুলে ধরে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন। তিনি বাংলা ভাষার বিবর্তন এবং একুশে ফেব্রুয়ারির বিশ্বজনীন স্বীকৃতির ইতিহাস তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাসুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে সভাপতি মো. মাসুদুর রহমান অনুষ্ঠানের সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!