1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে বেলা ১২টার দিকে ঘন্টাব্যাপী প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস, জেলা কারাগারের ডিপুটি জেলার গোলাম সাকলাইন, পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও রাজনৈতিক, নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। পরে পর্যায়ক্রমে আলোচনা সভা এবং শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!