খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অভিযান চালিয়ে মাদক মামলার ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রবিউল ইসলাকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৩।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাক মোড় কাঁচামাল হাটি এলাকার ভাই ভাই হোটেলে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ অন্যান্য কারাদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার রবিউল ইসলাম পলাশবাড়ী পৌরশহরের বাঁশকাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.