1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার বিশিষ্ট উদীয়মান তরুণ সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা পরিবেশবিদ প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের ব্যক্তিগত উদ্যোগে সুধীজন মানুষদেরকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে ইফতার মাহফিলে সাংবাদিক, জনপ্রতিনিধি, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব এক আলোচনায় অংশ নেন পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হামিদ কলিম, ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল, নাট্যজন মানিক বাহার, সাপ্তাহিক অবিরাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুন অর রশীদ বাদল, গাইবান্ধা সুরবানী সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, দারিয়াপুর সারথি থিয়েটারের সভাপতি জুলফিকার চঞ্চল, সদস্য লক্ষণ রায়, ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, যুবদল নেতা ইউনুস আলী খান দুখু, ব্যবসায়ী হুমায়ুন কবীর প্রমুখ।

প্রকৌশলী শামীম প্রামানিক বাদল বলেন, সিয়াম সাধনার এই মাস উপলক্ষে সকল গুণীজন সম্মানীয় ব্যক্তিদেরকে একত্রিত করতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে। আমি চাই প্রত্যেক মানুষ এই সমাজের গুণীজনদের মাধ্যমে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় ব্যক্তিদের পাশে থাকুক এবং তাদেরকে নানাভাবে সহায়তা করুক। তাহলে সমাজের অসহায় মানুষরা উপকৃত হবে এবং তাদের সমস্যাগুলো অনেকটা লাঘব হবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দো’আ পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!