1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউনে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ট্রেড ইউনিয়ন কমিটির কার্যক্রম অবিলম্বে বন্ধ এবং সাধারণ শ্রমিকদের মাধ্যমে গঠিত নতুন কমিটি দ্রুত অনুমোদনের দাবীতে তীব্র প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শ্রমিকদল সাহাপাড়া ইউনিয়ন শাখা, সদর উপজেলা গাইবান্ধার সাধারণ সম্পাদক মো. বুলু খন্দকার বাচ্চু এবং বল্লমঝাড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কাজী মো. মাহমুদুল হাসান (ইমন)।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউন কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-২৪৫৬) ও (রেজিঃ নং বগুড়া-০৭৭) ট্রেড ইউনিয়নের কমিটির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়েছে। এরপরও কোনো সাধারণ সভা বা গণতান্ত্রিক নির্বাচন ছাড়াই অবৈধভাবে কমিটির কার্যক্রম চালানো হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাই অবিলম্বে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ট্রেড ইউনিয়ন কমিটির কার্যক্রম অবিলম্বে বন্ধ এবং সাধারণ শ্রমিকদের মাধ্যমে গঠিত নতুন কমিটি দ্রুত অনুমোদনের দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!