1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে গাইবান্ধায় তিন মাসব্যাপী আবাসিক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার নশরৎপুরস্থ জিইউকে-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ লাইলাতুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গণ উন্নয়নন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন, কর্মকর্তা মিজানুর রহমান, খায়রুল হাসান, দিপালী রানী বর্মন, জয়া প্রসাদ ও কিশোর কুমারসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের ব্যাচে তিনটি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিষয়গুলো হলো-ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং এবং বেকারী অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন। এতে মোট ৭৫ জন যুব নারী ও পুরুষ অংশগ্রহণ করছেন।

সংস্থাটির তথ্যমতে, তারা এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নারী-পুরুষকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করেছে। এরমধ্যে প্রায় ১২ হাজার প্রশিক্ষণার্থী অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে বর্তমানে বিভিন্ন আত্মকর্মসংস্থান ও চাকরীতে যুক্ত রয়েছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft