1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামিকুল ইসলাম লিপন (৫৮) অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। রবিবার ১৫ ফেব্রুয়ারি ভোর চারটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, লিপন দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি জেলা কারাগার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতা বেড়ে গেলে একাধিকবার তাকে জেলা সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রংপুর মেডিকেলে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
জেল সুপার আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, লিপন অসুস্থ ছিলেন এটি সত্য। তবে চিকিৎসায় অবহেলা হয়েছে বলে তাদের সন্দেহ রয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং বিস্তারিত পরে জানাবেন।
উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ ডিসেম্বর ২০২৪ সালে রাজধানীর মগবাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!